আমাদের সম্মানিত ওস্তায

হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুমিন খান

প্রতিষ্ঠাতা ও পরিচালক | BOQ Academy

হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুমিন খান BD Online Quran Academy-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি একজন যোগ্য হাফেজ, প্রশিক্ষিত মুফতি এবং অভিজ্ঞ দাঈ, যিনি কুরআনের শুদ্ধ শিক্ষা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করেছেন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনি অনলাইন প্ল্যাটফর্মে সহজ ও মানসম্মত কুরআন শিক্ষা প্রদান নিশ্চিত করেছেন।

শিক্ষাগত যোগ্যতা:

  • হিফজুল কুরআন (উচ্চতর তাজবীদ ও কিরাআতসহ)
  • দাওরায়ে হাদীস (তাকমিল) – নানুপুর জামিয়া, চট্টগ্রাম (দ্বিতীয় স্থান অর্জন)
  • ইফতা (মুফতি কোর্স) – উচ্চতর ফিকহ ও ফতোয়া বিভাগ
  • অন্যান্য প্রশিক্ষণ: নাহু-সরফ, আরবি ভাষা ও কথোপকথন, নূরানী নাজিরা, হিফজ প্রশিক্ষণ, দাওয়াত প্রশিক্ষণ, সরকারি ইমাম প্রশিক্ষণ কোর্স

অভিজ্ঞতা ও দক্ষতা: 

  • দীর্ঘদিনের ইমাম ও খতিবের দায়িত্ব পালন (বর্তমানে ঘোষেরচর গাবতলা জামে মসজিদ, গোপালগঞ্জ)
  • হাদীস, ফিকহ ও কুরআনের দরস প্রদানে অভিজ্ঞতা
  • হৃদয়স্পর্শী তিলাওয়াত, ওয়াজ-নসিহত এবং উপস্থাপনায় পারদর্শিতা
  • আন্তর্জাতিক দাওয়াত ও অনলাইন শিক্ষা প্রসারে অভিজ্ঞতা (ইংরেজি স্পোকিং কোর্স সম্পন্ন)
  • ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনায় দক্ষতা (কম্পিউটার প্রশিক্ষণ ও অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্স)

দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য: কুরআন ও সুন্নাহর নূরে প্রতিটি হৃদয় আলোকিত করা এবং প্রযুক্তির মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শুদ্ধ কুরআন শিক্ষা সহজলভ্য করা।

ভাষা দক্ষতা: বাংলা, উর্দু, হিন্দি, বেসিক ইংরেজি

« Previous Next »